মালদা

দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরো দৃঢ় করতে কাবাডি প্রতিযোগিতার আয়োজন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর

দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরো দৃঢ় করতে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছিলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজেডি। বন্ধুত্ব ও সুসম্পর্কের এই প্রতিযোগিতা হলেও কোন দলই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। তবে দুই দলের এই লড়াই এ শেষ পর্যন্ত জিতলো ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুরে এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ২৪নং বিএসএফ বাহিনীর জাওয়ানদের সাথে বাংলাদেশের ৯বিজেডি বাহিনীর জাওয়ানদের এই হাড্ডাহাড্ডি লড়াই হয়। আর এই প্রতিযোগিতা দেখতে বেশ ভীড়ও হয় উৎসাহিত দর্শকদের। এই খেলা দেখতে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার সহ অন্যান্য অতিথিরাও এসেছিলেন। এই খেলার মাধ্যমে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার প্রতিজ্ঞাও নেন তারা। দুই দেশের সীমান্তরক্ষীর জাওয়ানরাও এমন উদ্যোগে খুশি। তাদের দাবী সৌহার্দ্যপূর্ণ এমন প্রতিযোগিতা হোক বারবার।

দুই দেশের জাওয়ানেরা জানান, দুই দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক রাখতে প্রায় প্রতি বছর তারা কাবাডি, বাস্কেট বল, ফুটবল এই সমস্ত খেলার আয়োজন করা হয় দুই সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে।